রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

হুমায়ুন রশিদ চৌধুরী থেকে খলিলুর রহমান...

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৪:০৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শংকর মৈত্র

চল্লিশ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদে আবার সভাপতিত্ব করবেন একজন বাংলাদেশি ও বাঙালি। ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। বর্ণাঢ্য কূটনৈতিক ও রাজনৈতিক জীবনের অধিকারী হুমায়ুন রশিদ চৌধুরী আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় তিনি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষাবলম্বন করেন।

তিনি সিলেটের অভিজাত রশিদ পরিবারের সন্তান। বর্ণাঢ্য জীবনে তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। কূটনৈতিক জীবন শেষে সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের সঙ্গে যোগ দেন এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বে থাকাকালে তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। সেটিই ছিল কোনো বাংলাদেশি ও বাঙালির জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় প্রথম এমন পদার্পণ। হুমায়ুন রশিদ চৌধুরী পরে আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯৬ সালে সংসদের স্পিকার নির্বাচিত হন। স্পিকার থাকা অবস্থাতেই তিনি মারা যান।

সেই দীর্ঘ ৪০ বছর পর আবার একজন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন—ড. খলিলুর রহমান। যাকে নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। কূটনৈতিক জীবনে মেধাবী এই কর্মকর্তা অনেক আগে বাংলাদেশ সরকারের চাকরি ছেড়ে আমেরিকায় জীবনযাপন শুরু করেন। সেখানেই তিনি প্রতিষ্ঠিত হন। মার্কিন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তার যোগাযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে আমেরিকা থেকে এসে বিশেষ সহকারী ও রোহিঙ্গা শরণার্থী বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগ দেন ড. খলিলুর রহমান। পরে তাকে প্রতিরক্ষা উপদেষ্টা করা হয়। ড. খলিলুর রহমানের হঠাৎ আগমন, নাগরিকত্ব এবং এত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ নিয়ে কানাঘুষা চলতে থাকে। একপর্যায়ে বিএনপি ড. খলিলুর রহমানসহ কয়েক উপদেষ্টার পদত্যাগ চেয়ে সাবেক প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।

একপর্যায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করতে যান। সঙ্গে নিয়ে যান খলিলুর রহমানকে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। একদিকে দেশে বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আলটিমেটাম, অন্যদিকে লন্ডনে দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে তাকে নিয়ে হাজির হন ড. ইউনূস। বিষয়টি ছিল ‘টক অব দ্য কান্ট্রি’। রাজনীতিতে কত কিছুই না ঘটে!

এরপর বঙ্গোপসাগরের পানি অনেক দূর গড়িয়ে যায়। তারেক রহমান দেশে ফেরেন। এ বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় লাভ করে। ড. ইউনূস সরকারের অবসান হয়। তার উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেন। চমক সৃষ্টি করে ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেন।

ইউনূস সরকারের যাকে নিয়ে এত আপত্তি, সেই তাকেই মন্ত্রিসভায় নেওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে আন্তর্জাতিক রাজনীতির নানা বিষয় সামনে আসে। রাজনৈতিক কারবারিদের মধ্যে নানা হিসাব-নিকাশ চলতে থাকে।

যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। রাজা কীভাবে দেশ চালাবেন, সেটা রাজাই ভালো জানেন। যারা রাজনীতি করেন, তারাই এটি ভালো জানবেন ও বুঝবেন। আমি ক্ষুদ্র সাংবাদিক হিসেবে এটা নিয়ে আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি একজন দর্শক মাত্র। আমার মতো করেই লিখি।

খলিলুর রহমান ব্যক্তি নন, বাংলাদেশ এবং একজন বাঙালি বিশ্বসভায় সভাপতিত্ব করবেন—এতেই আমি খুশি। যদিও এ পদে আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ সীমিত, তবে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করা কম গৌরবের বিষয় নয়। এখানে দেশের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পদটি নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে বিভক্তি দেখা দেয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মাধ্যমে এমন তথ্য সামনে আসে। মার্কিন লবি বাংলাদেশের পক্ষে ছিল, আর রাশিয়া-চীন লবি ছিল সাইপ্রাসের পক্ষে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৯০টি দেশ ভোট দেয়। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট এবং সাইপ্রাসের আন্দ্রেয়াস পান ৯১ ভোট। ফলে খলিলুর রহমান বিজয়ী হন।

আন্তর্জাতিক কূটনীতিতে মার্কিন লবি জিতেছে—এমন ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। বাংলাদেশ ভালো কূটনীতি করেছে। খলিলুর রহমান সফল হয়েছেন। এখানে ড. ইউনূসের কোনো ভূমিকা নেই—এমন দাবিও অনেকে করছেন। তবে ড. খলিলুর রহমান তার নিজস্ব কূটনৈতিক দক্ষতায় বিজয়ী হয়েছেন এবং সরকার দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়েছে।

অভিনন্দন ড. রহমানকে। তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ভারতের এস জয়শঙ্করসহ থাইল্যান্ড ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ব্যক্তিগতভাবে হয়তো তাকে অভিনন্দন জানাবেন। কারণ খলিলুর রহমানের সঙ্গে তার চার দশকের বন্ধুত্ব রয়েছে।

ড. খলিলুর রহমান দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই সম্ভবত জাতিসংঘে এ দায়িত্ব পালন করবেন। কারণ এটি সার্বক্ষণিক বা স্থায়ী পদ নয়। ফলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে না। এক বছরের জন্য এ দায়িত্ব পালন করতে হয়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট।

শংকর মৈত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250