রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

#

ছবি: দ্য ন্যাশনাল

দেশের বাজারে টানা নবম দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এক বছরেরও বেশি সময় পর দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ এই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি স্বর্ণের ভ্যাটসহ বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগের দিন শনিবার প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। অর্থাৎ একদিনেই ভরিতে দাম কমেছে ৬ হাজার ১৮২ টাকা।

নতুন নির্ধারিত স্বর্ণ ও রুপার দর

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে কার্যকর হওয়া ভ্যাটসহ স্বর্ণের নতুন দর হলো:

২২ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৬,৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৯৪, ৯৬৪ টাকা)।

২১ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৫,৯৬৫ টাকা (ভরিপ্রতি ১,৮৬, ২১৬ টাকা)।

১৮ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৩,৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৫৯, ৯৭২ টাকা)।

সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১১,১৭৫ টাকা (ভরিপ্রতি ১,৩০, ৩৪৫ টাকা)।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৬০ টাকা (ভরি ৩,০৩৩ টাকা), ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৫০ টাকা (ভরি ২,৯১৬ টাকা), ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২১৫ টাকা (ভরি ২,৫০৮ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৬৫ টাকা (ভরি ১,৯২৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250