বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

তিন মাস বয়সী মুসকান কারাগারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিক্রির অভিযোগে ফাহিমা বেগম (৩৫) ও তার শাশুড়ি মোমেনা বেগমকে (৫৫) আটক করেছে র‌্যাব। এ সময় তাদের সঙ্গে ছিল ফাহিমার তিন মাস পাঁচ দিন বয়সী কন্যা শিশু মুসকান। 

গতকাল মঙ্গলবার (১১ই নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৯২ পিস নিষিদ্ধ ইনজেকশন বুপ্রেনরফিনসহ তাদের আটক করে র‌্যাব। পরে র‌্যাব আক্কেলপুর থানায় সোপর্দ করে। মামলা দায়েরের পর পুলিশ তাদের আদালতে পাঠায়।

ফাহিমা বেগম পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী। আর মোমেনা বেগম মুনসুরের মা। আজ বুধবার (১২ই নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে ফাহিমা ও মোমেনা আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেন র‌্যাব সদস্যেরা। পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। ওই মামলায় আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফাহিমা বেগম বলেন, ‘আমার স্বামী তেমন উপার্জন করতে পারেন না। সংসারে অভাব অনটন লেগেই থাকে। অভাবেব কারণে মাদক পাচারের কাজ করতে হয়। চার হাজার টাকা চুক্তিতে শাশুড়ির সঙ্গে ইনজেকশনগুলোা এনেছিলেন বলে জানান তিনি।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, র‌্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। তাদের সঙ্গে তিন মাস বয়সী শিশুও রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হলে আদালতে পাঠানো হয়।

জয়পুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250