সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ফুলকপি পরোটা খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত দরজায় কড়া নাড়ছে। আর শীতকাল মানেই বাজারে রকমারি সবজির রমরমা। এই শীতেই পালং, ফুলকপি, কড়াইশুঁটির পরোটা খাওয়ার সময়। প্রাতঃরাশ হোক বা নৈশভোজ, অল্প ঘিয়ে ভাজা পুর ভরা পরোটা দিব্যি জমে যায়। জেনে নিন সহজে ফুলকপির পরোটা তৈরির রেসিপি-

উপকরণ

১টা ছোট ফুলকপি

২+১/২ কাপ ময়দা, আটা ময়াম দিয়ে ভালো করে মাখা

১/২ চা চামচ জিরেগুঁড়ো

১/২ চা চামচ গরম মশলাগুঁড়ো

আরো পড়ুন : বাসায় হঠাৎ অতিথি? আপ্যায়নে এই পিঠা খাইয়ে চমকে দিন

স্বাদ মতো লবণ-চিনি

২ চা চামচ ধনেপাতা কুচি

পরিমাণ মতো সাদা তেল

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে ফুলকপির ফুলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার তাতে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে পুর ভেজে ঠান্ডা করতে দিন। এবার ওই ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে তার মধ্যে অল্প করে পুর দিয়ে মুখটা সাবধানে বন্ধ করুন। এইভাবে সবগুলো পরোটার লেচি তৈরি করে নিন। এবার একটা একটা করে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিন। একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নিন এপিঠ-ওপিঠ করে।

এস/ আই.কে.জে

ফুলকপির পরোটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250