রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি : তাপস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞমহল আশঙ্কা প্রকাশ করলেও সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

মঙ্গলবার (১৬ই জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত "এডিস মশাবাহিত ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং তদারকি সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ" এর  উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "বিশেষজ্ঞবৃন্দ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার আরো বাড়বে। সেই আশঙ্কাকে আমলে নিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে চিহ্নিত অতি ঝুকিপূর্ণ ও ঝুকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি। পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতার আলোকে যে সকল জায়গায় আমরা লার্ভার অভয়ারণ্য পেয়ে থাকি সেসব জায়গা চিহ্নিত করে আমরা সকল সংস্থা ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছি। তাদের দায়িত্ব-কর্তব্য চিহ্নিত করে তাদের ফোকাল পয়েন্ট নির্ধারণের মাধ্যমে ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি। আমরা ইতোমধ্যে সকল হাসপাতাল, থানা ও পুলিশ ফাঁড়ি এবং এ পর্যন্ত ৪৮৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছি। ফলশ্রুতিতে গত বছরের জুলাই মাসে ১ হাজার ৩৩৭ জন রোগী চিহ্নিত হলেও এ বছর অদ্যাবধি ১২০ রোগী পেয়েছি। ফলে, আমাদের সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।"

আরও পড়ুন: সরকার আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না : আইনমন্ত্রী

কোথাও এডিস মশার প্রজননস্থল সৃষ্টির আশঙ্কা থাকলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ফোন করার অনুরোধ জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, "আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ উদ্যোগে নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন জমা পানি ফেলে দিন। কোথাও পানি জমতে দিবেন না। তার সাথে সাথে আশেপাশের কোন স্থাপনা, জায়গায় যদি পানি জমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৪৪৪ ও ০২২৩৩ ৮৬০১৪ নম্বরে সরাসরি যোগাযোগ করে তথ্য দিন। আমাদের মশক কর্মীরা ১৫ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আরো ফলপ্রসূ ও কার্যকরভাবে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।" 

আগামী ৩ মাস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মাঠ পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন মেয়র তাপস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/কেবি

মেয়র তাপস ডেঙ্গু নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250