সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী *** সাইবার সুরক্ষা আইনে ফিরছে ডিএসএর ছায়া, মতপ্রকাশ নিয়ন্ত্রণের শঙ্কা *** ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী *** এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি *** শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা *** সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী *** সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু *** স্বাধিকার চায় স্কটল্যান্ড–ওয়েলস–উত্তর আয়ারল্যান্ড, ঘোষণা আসতে পারে আজ

বজ্রপাতে প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বজ্রপাতে প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল সোমবার (১৯শে মে) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি সিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট  ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। খবর বাসসের।

এ ছাড়া বজ্রপাত বিষয়ে গৃহীত পদক্ষেপের মূল্যায়ন এবং অগ্রগতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান সম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আগামী ছয় মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করারও নির্দেশ দেয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। আর তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ও নাঈম সরদার।

এদিকে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাউছার গত ১৩ই মে হাইকোর্টে রিট আবেদনটি দাখিল করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, পরিকল্পনাসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

এ ছাড়া রিট আবেদনে বলা হয়, বজ্রপাতে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষত কৃষক ও জেলেরা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন। এক সমীক্ষায় দেখা গেছে, বজ্রপাতে ১৭৭ জনের মধ্যে ১২২ জনই কৃষক। সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও গাইবান্ধা দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ এলাকা। দিও সরকার বজ্রপাতকে ২০১৬ সাল থেকে একটি প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে, তবু বজ্রপাতের ফলে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত গৃহীত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

রিটে আরও বলা হয়, বজ্রপাতে হতাহতের ঘটনা এড়াতে নেপাল ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশেও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করলে বজ্রপাতের ফলে হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

আরএইচ/


হাইকোর্টে রিট হাইকোর্টের রুল বজ্রপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250