মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

শিল্পকারখানায় আগামীকাল মঙ্গলবার থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক ওই সভা হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকেই মিল-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উন্নতি হবে এবং আমরা স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারব।’

তিনি বলেন, উনি বিগত দিনে যত ওয়াদা দিয়েছেন বা আমাদের আশ্বস্ত করেছেন, প্রত্যেকটার প্রতিফলন আমরা পেয়েছি। আজ আমরা হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং সমাপ্ত করেছি।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে সংকট তৈরির হওয়ার আগে যে অবস্থা ছিল, আগামীকাল রাত থেকেই আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটি আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।’

এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বক্তব্য রাখেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250