মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহম্মদ আব্দুল জাব্বার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হয়েছে, যিনি একজন ডাকাত, একজন খুনি। যার নামে হলটি হয়েছিল, পুনরায় তার নামেই অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর নামে হলটির নামকরণ করা হোক।’

সভায় অল মুসলিম উম্মাহের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ খান বলেন, ‘১৭৫৭ সালে ইংরেজরা এই উপমহাদেশ দখলের মাধ্যমে মুসলিমদের থেকে ক্ষমতা দখল করেছিল। তখন তারা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের ক্ষমতায়ন করতে লাগল। তারা ডিভাইড অ্যান্ড রোল পলিসিও করেছিল। পরবর্তীতে জিন্নাহ চেয়েছিল এই উপমহাদেশে মুসলিমরা যেন ক্ষমতার অধিকারী হয়। কায়েদে আজম জিন্নাহ চেয়েছিলেন পুরো বাংলা এক থাকুক।’

ফরিদ উদ্দিন আরও বলেন, ‘১৯০৫ সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করলেন ও ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হলো। তখন পুরো হিন্দু গোষ্ঠী এর বিরোধিতা করল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এর বিরোধিতা করল। অথচ আমরা রবীন্দ্রনাথকে কাজী নজরুলের চেয়ে বেশি মূল্যায়ন করে ফেলি।’

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ আকরাম আলী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে মোহাম্মদ আলী জিন্নাহের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে।’

আকরাম আলী আরও বলেন, ‘শেখ মুজিবের অবদান সেটা আমরা স্বীকার করব। কিন্তু জিন্নাহকে বাদ দিয়ে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করল স্যার সলিমুল্লাহ। কিন্তু তাকে নিয়ে চর্চা হয় না। জিন্নাহের নামে একটা হল ছিল কিন্তু সেটা মুছে দেওয়া হলো। আমরা কারও পক্ষে বা বিপক্ষে যাব না। আমরা ইতিহাসে যার যেটুকু অবস্থান তাকে ততটুকু সম্মান করতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250