মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সাতটি ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ সময় ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘আমরা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।’

প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে বলে জানান ইসি। ইসি সানাউল্লাহ আরও জানান, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে নির্বাচন কমিশন। এর আগে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ‘এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250