বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৩১শে আগস্ট) বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সভা শুরু হবে, চলবে রাত আটটা পর্যন্ত।

এর আগে গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৯শে আগস্ট) উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যেগুলো আসবে সেগুলো গ্রহণ করবো। সে ব্যাপারে পদ্ধতির বিষয়ে কথা হয়েছে।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে এবং থাকবে জানিয়ে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে বলে জানানো হয়।

আই.কে.জে/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250