শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার কোনো প্রেমিক নেই, বললেন এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচ- বহু গুণে গুণান্বিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসার শুরু করলেও সিঙ্গেলই রয়ে গেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না তিনি। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভাবনা।

কারও সঙ্গে এখন প্রেম করছেন কি না প্রশ্নের জবাবে ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত।

আরো পড়ুন: হৃতিক-দীপিকার সিনেমা যে কারণে পাঁচ দেশে নিষিদ্ধ

নতুন বছরে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।

বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।

২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভাবনা। সম্প্রতি অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়।

পাশাপাশি ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’।

এসি/ আই.কে.জে/




প্রেমিক নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250