মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

দুদকের মহাপরিচালক হলেন আব্দুল্লাহ–আল–জাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন আব্দুল্লাহ–আল–জাহিদ। বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে পরিচালক থেকে মহাপরিচালক করা হয়েছে। দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক করার কথা জানানো হয়।

দুদক সূত্র জানায়, আব্দুল্লাহ-আল-জাহিদ দুদকের বিভিন্ন পদে চাকরি করেছেন। তিনি থাইল্যান্ডের এআইটি থেকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এবং মালয়েশিয়া থেকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। এ ছাড়া চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দীর্ঘদিন থেকে তিনি দুদকের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আই.কে.জে/      


দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250