শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম আজ (৭ই ডিসেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে  বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে এইচডিএফসি, সাইনপাওয়ার লিমিটেড-এর  কাছ থেকে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪৩টি চেক/পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান  উপস্থিত ছিলেন।

জে.এস/

প্রধান উপদেষ্টা উপদেষ্টা ফারুক ই আজম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250