মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে আছে কি না যাচাই করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

প্রতিদিনই কমবেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের ডাটা চুরি হচ্ছে। পরে এই ডাটা বা তথ্যকে ডার্ক ওয়েবে চড়া দামে বিক্রি করা হয়। সেখান থেকেই বিভিন্ন হ্যাকাররা এই ডাটা বিভিন্ন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে তাই নিজেরই দেওয়া তথ্য আমাদের জন্য কাল হয়ে উঠেছে। কেননা এ ক্ষেত্রে আমাদেরই দেওয়া ডাটা আমাদেরই ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয়। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদেরই ডাটা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই তাই পরীক্ষা করে দেখতে চান তাদের ডাটা চুরি করা হয়েছে কি না। আসুন কীভাবে যাচাই করা যাবে জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, নম্বর লুকিয়ে রেখে করা যাবে চ্যাট!

ই-মেইল আইডি ফাঁস হয়েছে কি না

কারো যদি সন্দেহ থাকে যে ই-মেইল আইডি ডাটা ফাঁসের সঙ্গে জড়িয়ে গিয়েছে এবং তা পরীক্ষা করে দেখতে চান তাহলে haveibeenpwned.com ভিজিট করতে পারেন। এতে ক্লিক করলে ব্যবহারকারীদের সামনে একটি পেজ খুলবে যাতে ‘have i been pwned? লেখা থাকবে।

এবার নিচের সার্চ বারে নিজের জি-মেইল আইডি লিখে এবং ‘pwned’ বাটনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে ব্যবহারকারীকে, এরপর এটি ব্যবহারকারীর ডেস্কটপ স্ক্রিনে প্রদর্শিত হবে। এর থেকে ব্যবহারকারী জানতে পারবেন তার ই-মেইল আইডি ফাঁস হয়েছে কি না। যদি কোনো ব্যবহারকারীর আইডি ফাঁস হয়ে যায় তাহলে তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি জানা যাবে। আর যদি ব্যবহারকারীর তথ্য ফাঁস না হয় তাহলে এতে এই বাক্যটি “Good news – no pwnage found!” লেখা দেখাবে।

শুধু মেইল আইডি নয়, এই সাইটে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বরটিও ফাঁস হয়েছে কি না পরীক্ষা করতে পারেন। মেইল আইডি ছাড়াও ফোন নম্বর দিয়েও স্ক্যামাররা নানা ভাবে ব্যবহারকারীদের উত্যক্ত করতে চেষ্টা করে। তাই haveibeenpwned.com –এর সাহায্যে ব্যবহারকারীরা দেখে নিতে পারেন তাদের ফোন নম্বর কোনো ডাটা ফাঁসের সঙ্গে জড়িত কি না।

সূত্র: মেক অব ইউজ

এস/কেবি

ব্যক্তিগত তথ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250