শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

হেঁটে হজে যাওয়া টেকনাফের জামিল ইরানে পৌঁছেছেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে যাত্রা করা কক্সবাজারের টেকনাফের বাসিন্দা মোহাম্মদ জামিল (৪৮) এখন ইরানে পৌঁছেছেন।

টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জামিল ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৌদি আরবের উদ্দেশে হেঁটে রওনা দেন। তিনি টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার বাসিন্দা।

বুধবার (২৭শে মার্চ) বিকেলে এক হোয়াটসঅ্যাপ বার্তায় ইরান থেকে মোহাম্মদ জামিল বলেন, তিনি ভারত থেকে পাকিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে যাবেন। সে লক্ষ্যে এখন ইরান পৌঁছেছেন তিনি। তাকে পুরো পথ পাড়ি দিতে প্রায় আট হাজার কিলোমিটার হাঁটতে হবে।

জামিল বলেন, ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা দেন তিনি। ১১ই ফেব্রুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর ৩রা মার্চ ভারতের ওয়াগ্গা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। ১৯শে মার্চ পাকিস্তানের রিমদান সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করেন। এখন ইরানের বন্দর আব্বাস নামের এক জায়গায় অবস্থান করেন তিনি। তবে ভারত ও পাকিস্তানে কিছু জায়গায় তিনি গাড়িতে চড়ে পাড়ি দিয়েছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় তখন এই ব্যবস্থা নিতে হয়েছে। এ ক্ষেত্রে তাকে স্থানীয় পুলিশ সহযোগিতা করেছে।

আরও পড়ুন: পায়ে হেঁটে হজ পালন করতে সৌদিতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক

মোহাম্মদ জামিল আরও বলেন, ১৯শে মার্চ রিমদান সীমান্ত দিয়ে তিনি ইরানে প্রবেশ করেন। ইরানে প্রবেশ করার আগে পাকিস্তানি পুলিশ ও সাধারণ মানুষ তাকে অনেক সহায়তা করেছেন। ইরানে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। দূতাবাসের লোকজন তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরান থেকে শীঘ্রই তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাবেন। তারপর দুবাই-আবুধাবি হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন তিনি।

এসকে/  আই. কে. জে/ 

পায়ে হেঁটে হজে মোহাম্মদ জামিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250