সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

পায়ে হেঁটে হজ পালন করতে সৌদিতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে  সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক আলিফ মাহমুদ। নানা বাধা পেরিয়ে দীর্ঘ আট মাসের যাত্রায় ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।

গেল বছরের ৮ই জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে আলিফ রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে। ২৪৬ দিন অর্থাৎ দীর্ঘ ৮ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।

এদিকে, আলিফের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র হজ পালনে ভিন্নধর্মী এই পথ বেছে নেয়ায় তাকে জানিয়েছেন সাধুবাদ। এর আগে, বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা আছে কুমিল্লার আলিফ মাহমুদের।

ওআ/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250