শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

একতা এক্সপ্রেসে সেনাবাহিনীর অভিযান: চালের বস্তা পিস্তল ও ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড অ্যামুনিশন গুলি এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ই নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করতে গিয়ে চালের বস্তার ভেতর লুকানো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে যাত্রা শুরুর পর পার্বতীপুর রেলস্টেশনে বিরতির সময় ৩–৪ জন ব্যক্তি বেশ কিছু চালের বস্তা নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। পরে ওই বস্তাগুলো থেকেই অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সংস্থাটি আরও জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস ও নাশকতা দমনে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জে.এস/


সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250