বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

পবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, বহিষ্কার ৭

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথম বর্ষের অন্তত ২৫ শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।

র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা হলেন– ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ।

এ ঘটনায় অভিযুক্ত সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। তারা হলেন– ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইন, তানভির ইসলাম সিয়াম ও প্রিতম কারণ; আইন ও ভূমি প্রশাসন অনুষদের শাওন, সুপেল চাকমা, গোলাম রাব্বি এবং কৃষি অনুষদের জিহাদ হোসাইন।

শিক্ষার্থীরা জানান, এম কেরামত আলী হলে একটি গণরুমে থাকা প্রথম বর্ষের অন্তত ২৫ শিক্ষার্থীকে শনিবার রাতে র‍্যাগিং করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, খবর পেয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন ও সহকারী প্রক্টর আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এ সময় র‍্যাগিংয়ে জড়িত দু’জনকে হাতেনাতে ধরেন। তাদের তথ্যে পরে ক্যান্টিন থেকে আরও চারজনকে শনাক্ত করেন। প্রত্যেককে প্রাথমিকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।

এদিকে রোববার র‍্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। কোনো অনুষদেই এ বর্ষের ক্লাসে শিক্ষার্থীরা অংশ নেননি। অভিযুক্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

আই.কে.জে/

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250