রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

নড়াইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নড়াইলে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বুধবার (১৬ই অক্টোবর) শহরের মহিষখোলা বালুর মাঠে মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী ১৯শে অক্টোবর শেষ হবে।

এবারের ইজতেমায় ইন্দোনেশিয়া হতে দুটি দল ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫টি দল এসেছে। এছাড়া নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন।

তাবলীগ জামায়াতের নড়াইল জেলা জিম্মাদার অ্যাডভোকেট সৈয়দ আকিকুর রহমান বলেন, মুসল্লিদের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, জেলার হাজার হাজার মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: জগতের মঙ্গল কামনায় আকাশে উড়লো হাজারো ফানুস

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইজতেমায় তাবলীগ জামায়াতের স্বনামধন্য আলেমগণ আলোচনা পেশ করবেন। বুধবার থেকে শুরু হওয়া ইজতেমা আগামী ১৯শে অক্টোবর দুপুর ১২টার দিকে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

এসি/ আই.কে.জে/


ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250