বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

তাপসের সঙ্গে আলাপ-আড্ডায় গান গাইলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের হেড কোয়ার্টারে ২০শে জানুয়ারি এসে উপস্থিত হন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। স্বস্তিকা কেন এসেছেন- এ নিয়ে ভক্তদের মাঝে আলোচনা চলছে। তিনি যে প্রতিষ্ঠানে এসেছেন এর প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন আড্ডা দিলেন গভীর রাত পর্যন্ত।

আরো পড়ুন: আবারও হলিউডে অভিনয় করবেন দীপিকা

এ আড্ডার কিছু মুহূর্ত তাপসের ফেসবুক ওয়ালে দেখা গেছে। এতে দেখা যাচ্ছে স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাব না, যাব না’ গানটি। যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য বিষয়টি চমক হিসেবে থাকছে।

হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান গেয়েছেন স্বস্তিকা। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। তবে কি গান গাইতে এলেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে তেমনটা মনে হতেই পারে কারও কারও।

তবে টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

এসি/ আই.কে,জে/



স্বস্তিকা তাপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250