বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

৫৫ বছর ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইমামকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায়।

চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারী শাহার উদ্দীনকে (৭৫) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারী শাহার উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবো সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট বাজার জামে মসজিদে ইমামতি করেন টানা ২৭ বছর। এর আগে এলাকার তিনটি মসজিদে ২৮ বছর ইমামতি করেছেন তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।

চাকলাহাট বাজার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৫৫ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ওআ/

ইমাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250