বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

ইসিকে ৪০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। তারা ‘ভোটার এডুকেশনের’ ওপর গুরুত্ব দিচ্ছেন। কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ।

মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইউউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ বিষয়ে আগামীতে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

বাংলাদেশে নিযুক্ত ইইউর এই রাষ্ট্রদূত বলেন, তাদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন। তারা নির্বাচনী বিশেষজ্ঞ। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের ওপর যেন গুরুত্ব দেওয়া হয়, এ কারণে তারা এখানে থাকবেন। বাংলাদেশে নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে, এটাই ইইউর লক্ষ্য।

এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। তারা যাচাই করে দেখবে, এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কি না।

মাইকেল মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250