বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

নিজেদেরকে বেহায়া বললেন জায়েদ-জয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাজের চেয়ে নানা ইস্যুতে শিরোনামে থাকেন ঢালিউডের নায়ক জায়েদ খান। কখনো ডিগবাজি দিয়ে আবার কখনো পোশাকের শো-অফ করে। এদিকে শাহরিয়ার নাজিম জয়ও কম নন। তিনি তার বির্তকিত সঞ্চালনার জন্য বেশ আলোচিত। এই অভিনেতা প্রায়ই তার অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা করে অতিথিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় এলেন এই দুজন। সম্প্রতি জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি। শুধু নিজেকে নয়, জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা।

অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’

এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’

আরো পড়ুন: মসজিদ নির্মাণ করলেন জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম!

জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

এদিকে নেটিজেনরা জায়েদ-জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’।

ইতোমধ্যে তাদের ২৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও।

এসি/ আই.কে.জে

জায়েদ খান জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250