শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মসজিদ নির্মাণ করলেন জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবশেষে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম। এর আগে জে কিম নামে পরিচিত ছিলেন তিনি।

হৃদয়স্পর্শী এক ভিডিওতে ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায় দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম। 

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে দাউদ কিম লিখেছেন, 

“আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটি করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। ধন্যবাদ।”

আরো পড়ুন : ২৫০ জনের টিম নিয়ে হজে যাচ্ছেন অনন্ত জলিল

কিম তার অনুসারীদের নিজের লক্ষ্য এবং স্বেচ্ছাসেবাকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন। তিনি মসজিদ উদ্বোধনের মুহূর্তগুলোও শেয়ার করেছেন, যেখানে কিমসহ অন্য অনেকে প্রার্থনা করেছেন।

জানা গেছে, মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। ১ লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। 

মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিওনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। 

এসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন। 

এস/ আই.কে.জে

মসজিদ ইউটিউবার দাউদ কিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250