শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

চাঁদপুরে ৫১ জাতের বিদেশি আম চাষে সাফল্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’। এই এগ্রোর ৩ একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর ৫১ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন।

জানা গেছে, চার বছর ধরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফলের চাষ করছেন হেলাল উদ্দিন। এবার ৫১ জাতের আম চাষ করে পেয়েছেন সফলতা। এখানে টমি অ্যাটকিনস, উতাউলফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৫১ জাতের আমের গাছ আছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এ আমের চাষ করা হয়েছে। আকারে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এ বাগান দেখতে বিভিন্ন স্থানের মানুষ ভিড় জমান।

আরো পড়ুন: লাভ বেশি হওয়ায় বরিশালে বেড়েছে সয়াবিন চাষ

বাগান দেখতে আসা মির্জা জাকির বলেন, ‘এই বাগানে আগেও আসা হয়েছে। তবে এ বছর বিদেশি আম দেখে অবাক হয়েছি। ৫১ জাতের আমের সাথে পরিচিত হলাম। শুধু তা-ই নয়, ঘুরতে এসে আম খাওয়ার সুযোগ হয়েছে। এখান থেকে পছন্দমতো আম নিয়ে যাবো। চেষ্টা করবো নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।’

মুন্না, সুজন ও বাপ্পি আম বাগান দেখাশোনা করেন। তারা জানান, বিভিন্ন স্থানে কাজ করেছেন, তবে ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন। এখানে কাজ করার কারণে বিদেশি বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারছেন। কাজ করে সবাই ভালো পারিশ্রমিক ও অন্য সুযোগ-সুবিধা পাচ্ছেন।

ফ্রুটস্ ভ্যালি এগ্রোর মালিক হেলাল উদ্দিন বলেন, ‘এ বছর বাগানে বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭টির ফলনে সফলতা এসেছে। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। নিয়মিত পরিচর্যা করলে পোকামাকড় ক্ষতি করতে পারে না। প্রত্যেকটি গাছেই ভালো ফলন এসেছে। মাত্র একটি গাছ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। সব মিলিয়ে এ বছর বাগান থেকে ১৬-১৭ লাখ টাকা বিক্রির আশা করছি।’

এসি/ আই.কে.জে/ 

চাঁদপুর বিদেশি আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250