মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

লাভ বেশি হওয়ায় বরিশালে বেড়েছে সয়াবিন চাষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় বরিশালে সয়াবিন চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ রোপণ এবং ওষুধ-কীটনাশক না লাগায় এবারও বাম্পার ফলনের আশা করছেন তারা।

চাষিরা বলছেন, প্রতি বছর বরিশাল বিভাগের ছয় জেলায় সয়াবিন চাষ বাড়লেও তেল উৎপাদন হচ্ছে না। পশুখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তবে ঘরে বসেই বিক্রি করা যায়। এতে অন্য ফসলের চেয়ে লাভ বেশি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, বর্তমানে যে পরিমাণ সয়াবিন উৎপাদিত হয়, তা দিয়ে পশুখাদ্যের চাহিদাও পূরণ হয় না। তেল উৎপাদনে যেতে হলে বর্তমান লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ গুণ বেশি বাড়াতে হবে। তবে ঘরে বসেই বিক্রি করে ভালো লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের।

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। ভালো ফলন এবং লাভের আশায় ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় বরিশালে সয়াবিন চাষে আগ্রহ বেড়েছে চাষিদের

দিন দিন জেলায় সয়াবিন চাষ বাড়ছে জানিয়ে বরিশালের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘চলতি বছর সদরের শায়েস্তাবাদ ইউনিয়নের ছয় গ্রামের ১৩০ হেক্টর জমিতে সয়াবিন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এর সঙ্গে জড়িত ২১৫ চাষি ও তাদের পরিবারের সদস্য। আগে এসব জমিতে মুগ ডাল চাষ হতো। কিন্তু যেভাবে পরিশ্রম করতেন সেভাবে লাভ হতো না চাষিদের। এ কারণে সয়াবিন চাষে উদ্বুদ্ধ করা হয়। কারণ সয়াবিন চাষে তেমন খরচ নেই। গরু-ছাগলে খায় না। পোকাও আক্রমণ করে না। বিক্রিতে ঝামেলা নেই। ঘরে বসেই বিক্রি হওয়ায় লাভের পরিমাণ বেশি। এজন্য দিন দিন বাড়ছে চাষাবাদ।’

এক বিঘা জমি চাষ, বীজ রোপণ, সার এবং ওষুধে পাঁচ-ছয় হাজার টাকা খরচ হয় উল্লেখ করে এই কৃষি কর্মকর্তা আরো বলেন, ‘বিপরীতে ১০-১২ মণ সয়াবিন পাওয়া যায়। ১৪০০-১৫০০ টাকা মণ দরে বিক্রি করে ২০ হাজার টাকার মতো লাভ হয়। অন্য ফসলে এত লাভ হয় না। জমিতে বীজ রোপণের তিন-চার মাসের মধ্যে ফলন পাওয়া যায়। এরপর ফলন বাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নেন।’

শায়েস্তাবাদ ইউনিয়নের কৃষক জাকির মীর, কামরুল শরীফ ও গোলাম মোর্শেদসহ একাধিক কৃষক জানিয়েছেন, আগে ওসব জমিতে মুগ ডাল চাষ করতেন। কিন্তু তেমন লাভ হয় না। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে খরচ তোলাও যায় না। কিন্তু সয়াবিন চাষ অধিক লাভজনক। এ কারণে যার যতটুকু জমি আছে, তাতে চাষ করেছেন। আগামী মে মাসে ফসল ঘরে তুলতে পারবেন। বিক্রি করতে পাইকারদের কাছে যেতে হয় না। পাইকাররা লোক পাঠিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী টাকা দিয়ে বাড়ি থেকে সয়াবিন কিনে নিয়ে যান। এতে পরিবহন খরচ বেঁচে যায়।

আরো পড়ুন: মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষিরা

এসি/  আই.কে.জে


সয়াবিন চাষ লাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250