সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাড়লো কাউন্সিলরদের সম্মানী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে। এ সংক্রান্ত ‘সিটি কর্পোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২’ সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২০১৭ সালে কাউন্সিলরদের সম্মানী বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছিল।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, কাউন্সিলররা প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে সম্মানী ভাতা পাবেন। এছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকার বেশি হবে না বলেও সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: কোরআনে হাফেজ ২ ভাই: বড়ভাই ১১ মাসে, ছোটভাই ৭ মাসে

আগে কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৫০০ টাকা হারে ভাতা পেতেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি হওয়ার সুযোগ ছিল না।

সংশোধিত বিধিমালায় আরো বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে উল্লিখিত ব্যয় (মাসিক সম্মানী ও সভার ভাতা) নির্বাহ করতে হবে এবং এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

মাসিক সম্মানী ও সভার ভাতার জন্য সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট নির্ধারিত কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এইচআ/ 

সম্মানী কাউন্সিলর সিটি করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250