শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

কৃতিকে ২৩ বছরেই বিয়ে দিতে চেয়েছিলেন তার মা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন বলিউডের অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত শনিবার (১০ই জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে করলেন তারা।

ছোট বোনের খুশির খবরের মধ্যেই উঠে এলো কৃতির বিয়ে নিয়ে তার মায়ের বক্তব্য। তিনি চেয়েছিলেন, কৃতির যেন ২৩-২৪ বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়।

কৃতির মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ওকে (কৃতি) বলতাম, ২৩ বছরের মধ্যে তোমার বিয়ে করে নেওয়া উচিত। আসলে আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, এমনই মনে করতাম। আমার ছোট মেয়ে নূপুরের জন্মের সময়ে আমার বয়স ৩০ হয়ে গিয়েছিল। তাই আমি ভাবতাম বিয়ে করার সঠিক বয়স হলো ২৩ বা ২৪ বছর। তবে কৃতি তার মায়ের এই পরামর্শ মেনে নেননি। অভিনেত্রীর বয়স এখন ৩৫। বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও এখনো জানাননি।

যদিও কৃতি এই মুহূর্তে শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

জে.এস/

কৃতি শ্যানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250