মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সৃজিতের কারণে বাড়ি ছাড়া মিথিলা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত মাসেই ‘সৃজিতের স্ত্রী’ হিসেবে নিজের দুর্ভাগ্যের কথা জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার পহেলা বৈশাখের নতুন বছরে জানা গেল, বেশ কয়েক মাস ধরে বাড়িছাড়া আছেন তিনি। কী সেই কারণ, সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন মিথিলা।

এক বিশেষ সাক্ষাৎকারে মিথিলা জানান, স্বামী পরিচালক সৃজিত মুখার্জির কারণেই কয়েক মাস ধরে বাড়িতে যান না অভিনেত্রী। কারণ হিসেবে মিথিলা বলেন সৃজিত সর্পপ্রেমী। সাপের প্রতি ওর আলাদা ভালোলাগা কাজ করে।

আরো পড়ুন : সোনালী দিন শেষে আবার কি আশার আলো দেখাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র?

মিথিলা আরও বলেন, বাড়িতে প্রথমে একটা সাপ ছিল। সেটা কোনো সমস্যা ছিল না। কিন্তু ওর (সৃজিতের) সাপের প্রতি এত ভালোলাগা শুরু হয়েছে যে, এখন বাড়িতে চারটা পাইথন। ওর আরও সাপ ঘরে নিয়ে আসার প্ল্যান আছে।

এ সময় খানিকটা শঙ্কিত হয়েই মিথিলা বলেন, ‘এত সাপ ঘরে থাকলে ভয় চলে আসাটা স্বাভাবিক। সাপের কারণে আমি সত্যি ভয়ে আছি।’

এ সময় একটু হেসেই মিথিলা বলেন, ‘সৃজিতের সাপের কারণে কয়েক মাস বাড়িতেও যাইনি। এ জন্য আমাকে একরকম বাড়িছাড়াও বলতে পারেন।'

প্রসঙ্গত, গত মাসে নিজের পরিচয়ে পরিচিতি না পেয়ে স্বামী সৃজিতের পরিচয়ে পরিচিত হওয়ায় আক্ষেপ করেন মিথিলা। তবে, ব্যক্তিগত জীবনে মিথিলার যতই আক্ষেপ আর সাপের ভয় থাকুক না কেন সৃজিতকে ভালোবাসেন মিথিলা। আর একইভাবে মিথিলাকেও ভালোবাসেন ও শ্রদ্ধা করেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।

এস/  আই.কে.জে


মিথিলা সৃজিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250