রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের *** জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী *** আমরা আবার রাস্তায় নামব, প্রতিবাদ না করার মুচলেকা দিইনি: অভিজিৎ দীপকে *** মেসিকে ধন্যবাদ জানিয়ে জার্সিতে সতীর্থদের আবেগঘন বার্তা *** আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি *** শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা *** দুর্গাপূজায় হয়নি নতুন ঢাক বিক্রি, বাদ্যযন্ত্র কারিগরদের হাহাকার

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

দেশের প্রশাসনিক হেড কোয়ার্টার সচিবালয়কে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের আমলেই এ কাজ শেষ করতে চায় তারা। ইতিমধ্যে স্থাপত্য অধিদপ্তর নতুন সচিবালয়ের তিনটি নকশাও চূড়ান্ত করেছে জাতীয় সংসদ ভবনের আদলে। সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপনও করা হয়েছে। গত বুধবারের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছিলেন।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান গণমাধ্যমে বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লাগবে। ওখানে রাস্তার প্রশস্ততা কেমন, কী পরিমাণ যানবাহন চলাচল করে এগুলোর জরিপও করতে হবে। ইতিমধ্যে আমরা তিনটি নকশা করেছি। এমনভাবে নকশা করা হয়েছে যাতে সংসদ ভবনের মতো কোনো ফটক না থাকে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের স্থাপত্যকে অনুসরণ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে সরকার সেই উদ্যোগ থেকে ফিরে আসে। বিদ্যমান সচিবালয়ের মধ্যেই একাধিক বহুতল ভবন তোলে বিগত সরকার। এছাড়া সচিবালয়ের পশ্চিমপাশের পরিবহন পুল ও জিপিও নিয়ে একটি সচিবালয় তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু পরে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সেখানেই সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সচিবালয়ের কাজ শেষ হলে পুরনো সচিবালয়ে গুলিস্তান সংলগ্ন আশপাশের এলাকায় থাকা সরকারি অফিসগুলো স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।

সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250