বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ *** ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ *** ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড *** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

গ্রেপ্তার মুজুরিজি মোজেস। ছবি: এক্স

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা ও তাদের মরদেহ খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোজেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের বিষয়টি জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি মোজেসকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরখাদক হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানান তিনি।

পোস্টে কাইনেরুগাবা লেখেন, ‘আমি আমাদের দেশের নাগরিকদের আনন্দের সঙ্গে জানাতে চাই যে নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোজেসকে গ্রেপ্তার করেছে। সে উগান্ডার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল খুনি ও নরখাদক। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সে মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে তাদের খেয়েছে। আমরা তার প্রকাশ্যে বিচার করব এবং নিশ্চিতভাবেই তার মৃত্যুদণ্ড কার্যকর করব।’

স্থানীয় তদন্তকারীদের বরাতে জানা গেছে, মোজেসের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে নৃশংস হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তিনি পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানাতেন এবং বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটিতে মোজেসের কথিত সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে।

অভিযোগ রয়েছে, অন্য কয়েকটি ঘটনায় মোজেস সম্পর্ক গড়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছে টানতেন এবং পরে তাদের হত্যা করতেন। অতীতেও তাকে একাধিকবার আটক করা হয়েছিল বলে জানা গেছে। তবে বিতর্কিত পরিস্থিতিতে তিনি পালিয়ে যান অথবা তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তির বাসভবন থেকে বিভিন্ন আলামত উদ্ধার করেছে কর্তৃপক্ষ বলে জানা গেছে। এসব অপরাধের সঙ্গে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজের ঘটনা এবং হত্যাকাণ্ডের নথিপত্রও পরীক্ষা করছেন।

তবে মোজেসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হতে হবে। এক দশকেরও বেশি সময় ধরে সংঘটিত একাধিক কথিত হত্যাকাণ্ডের ঘটনায় তার গ্রেপ্তার নতুন করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তদন্তের অগ্রগতি এবং উদ্ধার করা আলামত সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

উগান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250