মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতারের আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ‍্যাম্বুল্যান্স। কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসছে না বলে জানা গেছে। তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়।

ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে।

আগামীকাল শনিবার বিকলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না।

সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ই ডিসেম্বর) পৌঁছাতে পারে। দলটি জানায়, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (৭ই ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

এদিকে আজ শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা, সেটা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন।'

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250