রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয় থেকে আটক ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতে দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে তাদের আটক করা হয়।

এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা কেন ঘটনাস্থলে এসেছিলেন, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামিরা আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।

গতকাল বিকেলে প্রতিনিধি সভা চলাকালে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় একদল লোক।

নয়নের দাবি, ওই সভায় অংশ নেওয়া কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাসদ কার্যালয় থেকে প্রায় ২৭৮ জনকে আটক করে। পরিচয় যাচাই শেষে আজ অন্তত ২৫০ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

সমাজতান্ত্রিক দল (জাসদ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250