শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি না থাকলেও আগামীতে সংকটের সম্ভাবনা এড়াতে ৬ লাখ টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৮ই সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সভায় ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮ (১) ও পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২) মোতাবেক জি টু জি’র ভিত্তিতে চাল ও গম ক্রয়ের এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে এই মুহূর্তে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই; এরপরও আগামীতে যাতে সংকট না হয় এজন্য আমদানির সিদ্ধান্ত হয়েছে।

ওআ/কেবি


চাল-গম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250