শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

মোবাইল ফোন ব্যবহারকারীদের বিটিআরসির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল মঙ্গলবার (১৩ই জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি, হ্যান্ডসেটের চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম (এনইআইআর) গত ১লা জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে। এনইআইআর চালু হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে।

তবে এনইআইআর সিস্টেমটির সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যাবলি নিরাপদ রাখার স্বার্থে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে পৃথিবীর অন্য কোনো দেশে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক যাওয়ার সুযোগ নেই।

এতে আরো জানানো হয়,​ এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। একই সঙ্গে আইপি রুটের বিস্তারিত পর্যালোচনায় এর বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনইআইআর বিষয়ে কোনো অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

জে.এস/

বিটিআরসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250