শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

খাগড়াছড়িতে ‘পুনাক কমপ্লেক্স’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে নারী পুলিশ সদস্যদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ব্যবসায়িকভাবে প্রসারের লক্ষ্যে 'পুলিশ নারী কল্যাণ (পুনাক)'-এর নব-নির্মিত 'পুনাক কমপ্লেক্স' এর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আরো পড়ুন: আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : শেখ হাসিনা

রোববার ২৩শে জুন খাগড়াছড়ি সদর থানা সংলগ্ন হাসপাতাল সড়কে নির্মিত 'পুনাক কমপ্লেক্স' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ( পিপিএম-বার) প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত এমপি বাসন্তী চাকমা, পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সার্কেল এসপি আলফাত সিয়াম, সদর থানার ওসি মো. তানভীর হাসান, ক্রাইম ব্রা: এর ওসি মো. আব্দুল বাতেন, আইসিটি বিভাগের ওসি মো. খালেদ।

এছাড়াও নারী পুলিশ পুনাকের কর্মকর্তারাসহ জেলা পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/

খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250