বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন আব্দুর রহমান সানি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

আব্দুর রহমান সানি (মাঝে)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান সানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৬-ভুক্ত বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত আব্দুর রহমান সানি এই পদে বহাল থাকবেন।

জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

জে.এস/

আব্দুর রহমান সানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250