বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

মেট্রোরেলের নির্মাণ কাজ: গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ রোববার (২৬শে জানুয়ারি) থেকে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের পরিষেবা লাইন স্থানান্তর কাজের জন্য গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) ডিএমটিসিএল প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও আশপাশের যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে গুলশান-২ গোলচত্বর এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হবে। কাজটি ২৬শে জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে, যা ওই এলাকায় যানজট সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ যানজট এড়াতে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আই.কে.জে/ 

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250