শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী ভারি বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ সামান্য বাড়ায় কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) এর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

আগে পানির অভাবে কেবল ১টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও এখন ২টি ইউনিট একসঙ্গে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কয়েক মাস কাপ্তাই হ্রদে পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। দৈনিক কেবল ২৫ থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো।

আরো পড়ুন: বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বুলগেরিয়া, সহজ হয়েছে ভিসা আইন

তবে সর্বশেষ শুক্রবার (৩১শে মে) প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার (২৯শে মে) থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে ২টি ইউনিট চালু করা হয়েছে। তার মধ্যে ১নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ২নং ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ সর্বমোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এই বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে জানান, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। তবে কাপ্তাই হ্রদে পানি বাড়ার জন্য আরও ভারি বৃষ্টিপাতের প্রয়োজন বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদে বর্তমানে পানি থাকার কথা ৭৬ দশমিক ৪০ এমএসএল (মীনস সি লেভেল), তবে বর্তমানে পানি আছে ৭৮ দশমিক ৫৫ এমএসএল (বৃহস্পতিবার পর্যন্ত)। অর্থাৎ বর্তমানে প্রায় ১ দশমিক ৭৫ এমএসএল পানি বেশি রয়েছে। 

উল্লেখ্য, দেশে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে। যেখানে ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এইচআ/  আই.কে.জে

বিদ্যুৎ উৎপাদন কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250