বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে যেন ভোটটা ঠিকভাবে দিতে পারে।

সোমবার (২২শে ডিসেম্বর) পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়। বলে আমরা নাকি ভোটের তাড়া দেই।'

আরও পড়ুন: তিন ব্যাংকে আনিসুল হকের ২১ কোটি টাকা জমা

'ভোটের তাড়া দেই এজন্য যে, ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী ২০১৬ সালে ভিশন বাংলাদেশ ২০৩০ দিয়েছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা তো সংস্কার।'

'সাধারণ মানুষ সংস্কার কী বোঝে না। তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি-ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়,' যোগ করেন তিনি।

এসি/কেবি

মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250