মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

বিআরটিএর ৩৫ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট আজ বুধবার (৭ই মে) সকালে এ অভিযান শুরু করে। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সুখবর ডটকমকে বলেন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ বহুদিনের। আজ বিআরটিএর ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিআরটিএ’র কার্যালয়ে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, বরগুনা, নীলফামারী, রাঙামাটি, মৌলভীবাজার, যশোর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, শেরপুর ও উত্তরা।

বিআরটিএ দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।

এইচ.এস/

দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250