বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

শনিবার (২রা নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় তিনি বলেন, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন। এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ওআ/কেবি

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250