রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের মুসলিমদের হেদায়েত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। আজ রোববার (১১ই ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় বেলা ১১টা ৪৩ মিনিটে। প্রথম ১১ মিনিট আরবি ও পরবর্তী সময় উর্দুতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

আরো পড়ুন: বাসর রাতেই জানতে পারলেন স্ত্রী ৮ মাসের গর্ভবতী

এদিন ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আয়োজন। শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে অবস্থান নেন নারীরাও।

এসি/ আই. কে. জে/


বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250