বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৮ই নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। আজ মঙ্গলবার (১৯শে নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আই.কে.জে/


ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250