মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

বলিউড নিয়ে বিরক্ত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি ভারতের বিনোদন জগতে ভেতরের রেষারেষি ও সহকর্মীদের সাফল্য নিয়ে হিংসাত্মক মনোভাব যেন ওপেন সিক্রেট বলে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য ও ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে এমন কথা বলেন তিনি। অভিনেতা বলেন, বলিউডে কারও সাফল্যকে সাধুবাদ জানানোর বদলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। 

ইমরান হাশমি বলেন, কোনো সিনেমা সফল হওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। সিনেমার ব্যবসায়িক সাফল্য পেলে ইন্ডাস্ট্রিতে পুঁজি বাড়ে এবং আরও নতুন কাজের সুযোগ তৈরি হয়।

বলিপাড়ার পরিবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, আমাদের এখানে মানসিকতা খুবই নিচু। একটি সিনেমা সফল হলে সবাই সেটির প্রশংসা করার বদলে কীভাবে সেটিকে পেছনে ফেলা যায়, সেই চেষ্টায় ব্যস্ত থাকেন সবাই।

জানা গেছে, অভিনেতা ইমরান হাশমি ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ছেলে সুস্থ হয়ে ওঠায় তিনি আবারও নিয়মিত পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে প্রমাণের মাধ্যমেই ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে চান এ অভিনেতা। বর্তমানে বেছে বেছে কাজ করছেন তিনি। সম্প্রতি ‘হক’ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। 

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছিলেন, নিজে খুব একটা হিন্দি সিনেমা দেখেন না, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা হয়েছিল।

জে.এস/

ইমরান হাশমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250