রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

কুমার শানুর আত্মহত্যার চেষ্টা থামিয়েছিলেন পরকীয়া প্রেমিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫

#

ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় ভারতের সংগীতশিল্পী কুমার শানুর। এদিকে শিল্পীর পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা।

সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্য শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই ডিপ্রেশনে চলে যান।

এক পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেন, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।’

আরও পড়ুন: বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

কুনিকা বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু।‘

কুমার শানুকে স্বামীর চোখে দেখতেন কুনিকা। শানুর সেই পরকীয়া প্রেমিকা এও জানান, তারা ছয় বছর ধরে সম্পর্কে থাকলেও শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন। 

১৯৮০ সালে কুমার শানু তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন এবং ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতির তিনটি সন্তান রয়েছে। এরপর ২০০১ সালে, কুমার শানু সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

এসি/ আই.কে.জে

কুমার শানু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250