বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

তৃতীয় লিঙ্গের নেহা নামে ভারতে দুই দশক, তিনি ‘বাংলাদেশের আব্দুল’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কালাম ওরফে নেহা ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ছবি: এনডিটিভির সৌজন্য

অবৈধ অভিবাসন ও পরিচয় জালিয়াতির একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে এক বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করেছ ভোপাল পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল কালাম নামের এ ব্যক্তি গত আট বছর ধরে ভোপালের বুধওয়ারা এলাকায় ‘নেহা’ নামে একজন তৃতীয় লিঙ্গের সদস্য (হিজড়া) পরিচয়ে বাস করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কালাম ওরফে নেহা ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রায় দুই দশক মুম্বাইয়ে কাটানোর পর তিনি ভোপালে থিতু হন। পুলিশের অভিযোগ, তিনি তৃতীয় লিঙ্গের পরিচয় ধারণ করে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সক্রিয় সদস্য হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় দালালদের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে আধার কার্ড, রেশন কার্ড এবং এমনকি একটি পাসপোর্টও জোগাড় করেন।

পুলিশের তদন্তে আরও জানা যায়, আব্দুল শুধু ভুয়া পরিচয়ে বসবাস করেননি, তিনি একটি জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশেও ভ্রমণ করেছেন। বুধওয়ারা এলাকায় তিনি বেশ কয়েকবার বাসা পরিবর্তন করেছেন এবং সবাই তাকে ‘নেহা’ নামেই চিনত। তিনি জৈবিকভাবে তৃতীয় লিঙ্গের কী না বা নিজেকে আড়াল করতে এ পরিচয় ব্যবহার করেছেন কী না, তা নিশ্চিত করতে চিকিৎসকদের সহায়তায় তার লিঙ্গ যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালাম মহারাষ্ট্রেও তৃতীয় লিঙ্গের কার্যক্রমে জড়িত ছিলেন। তার ছদ্মবেশ একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ কী না, সেই প্রশ্নও তৈরি হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করছে, তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যরা এ জালিয়াতিতে জড়িত ছিলেন কী না।

আব্দুলকে ভুয়া পরিচয়পত্র পেতে সাহায্যকারী দুই স্থানীয় যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, এর পেছনে অবৈধ অভিবাসন ও নথি জালিয়াতির একটি বিস্তৃত নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। আব্দুল কালামের মোবাইল ফোনের কল রেকর্ড এবং চ্যাটগুলো সূত্র সন্ধানের জন্য খতিয়ে দেখা হচ্ছে।

আব্দুল কালামকে ফরেনার্স অ্যাক্টের অধীনে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিত বলেন, ‘তিনি গত ৮-১০ বছর ধরে ভোপালে বসবাস করছেন। এর আগে তিনি মহারাষ্ট্রে ছিলেন। আমরা একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করি। তিনি এর মধ্যে বাংলাদেশেও ভ্রমণ করেছেন। আমরা সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে রিপোর্টের অপেক্ষায় আছি।’

তৃতীয় লিঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250