শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাম তার সংগ্রুরাম। বয়স ৭৫ বছর। একাকী জীবনে নিঃসঙ্গতা পেয়ে বসেছিল। তাই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কনের বয়স ৩৫ বছরের কম। তবে সঙ্গীর আকাঙ্ক্ষা পূরণ হলেও সঙ্গীর সঙ্গে জীবন কাটানো হলো না সংগ্রুরামের। বিয়ের পরদিন সকালেই মারা যান তিনি। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জৈনপুর জেলার কুছমুছ গ্রামে। বছরখানেক আগে স্ত্রীকে হারান সংগ্রুরাম। সেই থেকে একাই বসবাস করছিলেন। সন্তানও নেই। কৃষিকাজ করে সময় কাটে। নিঃসঙ্গতা পেয়ে বসায় এ বয়সেও বিয়ের সিদ্ধান্ত নেন।

আত্মীয়রা জানান, সংগ্রুরামকে নতুন করে বিয়ে করতে মানা করেছিলেন অনেকেই। তবে তিনি শুনেননি। অবশেষে গত সোমবার বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের এই প্রবীণ। জালালপুরের বাসিন্দা মানভাবতীকে (৩৫) বিয়ে করেন তিনি। গ্রামের মন্দিরে ধর্মীয় রীতি পালন করেন নবদম্পতি।

রাত পেরিয়ে সকাল হতেই হঠাৎ সংগ্রুরামের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ের পরদিন সংগ্রুরামের মৃত্যুর ঘটনা গ্রামে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, বয়স হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন। বলছেন, সামগ্রিক ঘটনায় সন্দেহের অবকাশ রয়েছে। এই মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত কিংবা ময়নাতদন্ত করা হবে কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।

জে.এস/

বিয়ের পিঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250