বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ *** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

ইউটিউবে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। বর্তমানে বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। প্ল্যাটফর্মটিকে আরও মজার ও ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন কিছু আনতে চাচ্ছে। ইউটিউব ভাবনাচিন্তা করছে একটি নতুন বাটন নিয়ে। যার নাম ‘প্লে সামথিং’। এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। বটন বারের ঠিক উপরেই এটি দৃশ্যমান হচ্ছে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যে কোনো ভিডিও শুরু হতে থাকে।

আরো পড়ুন : একগুচ্ছ নতুন ফিচার হোয়াটসঅ্যাপে, থাকছে নানান সুবিধা!

এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে। গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নয়া ডিজাইন- অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এই বাটন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি


ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250