বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

আবারও ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি- সংগৃহীত

আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (৫ই অক্টোবর) রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি।

ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা।

পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো- “আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান, যার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরো কয়েক হাজার আহত হয়েছেন। ইতোমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। 

আই.কে.জে/


আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250